রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে স্ত্রীর পাশেই শায়িত হবেন আলম খান

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের দুই দফায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্রীমঙ্গলে স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন তিনি। জানা গেছে,প্রথম জানাজা গতকাল শুক্রবার (৮ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেইখানে মহাজিরাবাদ এলাকার পাহাড় চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হক (র.)–এর প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন তিনি। বিষয়টি জানিয়েছেন তার পুত্র-সংগীত পরিচালক আরমান খান। বাংলা সিনেমার গানে অবিস্মরণীয় নাম আলম খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। আলম খানের জন্ম ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন তিনি। এই স্কুলে থাকা অবস্থায় গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে তিনি গানের চর্চা শুরু করেন। এরপর বাবাও সমর্থন দেন। তার ছোট ভাই ছিলেন বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com