রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চৌদ্দগ্রামে জমকালো আয়োজনে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, কেক কেটে, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও এতিমখানায় বৃক্ষরোপনের মাধ্যমে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ছোট সাতবাড়িয়া পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাসেল হায়দার। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক রনি মজুমদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ রাসেল, এডভোকেট ইকবাল হোসেন জনি, উপদেষ্টা কাজী মোঃ মামুন, সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের শুভাকাঙ্খী তামজিদ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক আকাশ কর্মকার, রিফাত হোসেন, আজিম মজুমদার, মডারেটর আবদুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় এতিমখানার শিক্ষক ওমর ফারুক। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংগঠনের উপদেষ্টা, পরিচালক ও রক্তযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কেক কেটে ও স্থানীয় এতিমখানায় বৃক্তরোপনের মাধ্যমে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন বিভিন্ন দিবসে সচেতনতামূলক ক্যাম্পেইন, ব্লাড গ্রুপ নির্ণয় ও অসংখ্যক রোগীকে ব্লাড ডোনেট করেছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ইতোমধ্যে চিওড়াসহ পুরো চৌদ্দগ্রাম উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com