শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওয়ানডেতে সেরা অলরাউন্ডার সাকিব, বোলিংয়ে ষষ্ঠ মিরাজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বুধবার প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আর বোলিংয়ে ষষ্ঠ স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে শীর্ষ স্থান পুনর্দখল করেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে আগুন ঝড়ানো বোলিংয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছেন বুমরাহ। ১৯ রানে ৬ উইকেট নেন তিনি। এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রায় আড়াই বছর পর শীর্ষস্থান ফিরে পেলেন বুমরাহ। তিনি নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিলেন।
পাঁচ ধাপ উন্নতি হওয়ায় ৭১৮ রেটিং সংগ্রহে আছে বুমরাহর। ৭১২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে বোল্ট। ৬৮১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। শীর্ষ দশের মধ্যে একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬৭৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নেয়ায় এক ধাপ উন্নতি হয়েছে মিরাজের। ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পরের চারটি স্থানে আছেন যথাক্রমে- পাকিস্তানের ইমাম উল হক, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। অলরাউন্ডারদের তালিকায় শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের সাকিব আল হাসানের মাথায়। ৪১০ রেটিং নিয়ে শীর্ষে তিনি। ওই তালিকার নবম স্থানে আছেন মিরাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com