বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৩৮৬২

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১২৬২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১জন।

মঙ্গলবার ( ১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬১টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৭জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com