বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সভা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সভা শনিবার দক্ষিণ বাজারস্থ প্রিমিয়ার গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. ওয়ারেস আলী মামুন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম, আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহ নূরুল কবির শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ তাইয়্যেবুর রহমান হীরন, ইয়সের খান চৌধুরী,এড. নূরুল হক, হাফেজ আজিজুল হক প্রমূখ। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আগামী দিনে সরকার পতনের আন্দোলন ঘোষনা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ভোট বিহীন সরকারকে পতন ঘটাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com