শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এ লক্ষ্যে সরকার কাজ করছে -এবিএম রিয়াজুল কবীর কাউসার

মো: মনিরুজ্জামান রায়পুরা (নরসিংদী)
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এড. এবিএম রিয়াজুল কবীর কাউছারের উদ্যেগে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) প্রথমে রায়পুরা পৌরসভার বাসস্ট্যান্ডে ও পরে উপজেলার পৃথক স্থানে শতাধিক অসহায় মানুষের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এড. এবিএম রিয়াজুল কবীর কাউছার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনায়েত উল্লাহ ভূঁইয়া, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজ্জাম্মেল হক মুসা, উপজেলা আ.লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম মহিউদ্দিন, রায়পুরা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক হাসান আলী, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মেহেবুবুল হক রিপন, আদিয়াবাদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মো. ইদ্রিস আলী, রায়পুরা উপজেলা যুবকমান্ডের সভাপতি মো: কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বকুল মিয়া, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, আ.লীগ নেতা মো: রাজন মিয়া প্রমূখ। এ সময় এড. এবিএম রিয়াজুল কবীর কাউছার বলেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এ লক্ষ্যে সরকার সরকারের কাজ করছে। একটি চক্র নির্বাচন আসলেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্ঠা করে। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্ববান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com