রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩জুলাই থেকে ২৮ জুলাই) ২০২২ উপলক্ষে ২৩ জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী ঘোষণা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়া রাসেল প্রমুখ। সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে ২৩ জুলাই ছিল মাইকিং, ফেসটুনের মাধ্যমে প্রচারণা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়, আজ ২৪ জুলাই র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শনী, ২৫ জুলাই প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইলকোট পরিচালনা, ২৭ জুলাই মৎস্যচাষীদের সেবা প্রদান এবং ২৮ জুলাই মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com