রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোঃ মঞ্জুরুল হক ঝিনাইগাতী :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে (২৩-২৯)জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসুচী উল্লেখ করেন। কর্মসুচীগুলো মধ্যে সংবাদ সম্মেলন ও সমগ্র উপজেলাব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার,ব্যানার, ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য সড়ক র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সফল বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যারের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, উপজেলার গুরুত্বপুর্ণ এলাকার মৎচাষীদের মৎস্যচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সকল বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষন/বিভিন্ন উপকরণ বিতরণ (বৈধ জাল এআইজিএ বিকল্প কর্মসংস্থানের উপকরণ মৎস্য খাদ্য, চুন, সার, জৈব, খৈল)ইত্যাদি বিতরণ এবং ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ এর মূলায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ(২৩-২৯জুলাই) এর সমাপ্ত করা হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধাস অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এমএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিষ্ট্যান্ট গোলাপ হোসেন, এমরান হোসেন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com