শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গত বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মাঝে ছিল র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল ১০ টায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে এক বিশাল র‌্যালী হাসপাতাল চত্ত্বর ও গাইবান্ধা সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফসারী খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মো. আনিছুর রহমান। আরোও বক্তব্য রাখেন, দীপায়ন রঞ্জন, আরিফা ইয়াসমিন ও সুমাইয়া বেগম। শেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় উক্ত কর্মীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com