রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা মেডিক্যালের বহির্বিভাগ থেকে শুরু হয়ে ঢাকা মেডিক্যালের পশ্চিম গেইটে গিয়ে শেষ হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন নাছির, জহির আহমেদ, খোরশেদ আলম সোহেল, আবু জাফর, শাফি ইসলাম, ওয়ালিউর জনি, মোঃ হাসানুর রহমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় উপনীত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। আমরা যেকোনো মূল্য নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com