রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলাপাড়ায় রাবনাবাদ পাড়ে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শতশত নারী পুরুষের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

ত্রাণ নয়, বেড়িবাঁধ চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদী ভাঙ্গনে বিলীন লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া বাঁধের উপর মানববন্ধন করেছে শতশত নারী- পুরুষ। রোববার বেলা সাড়ে ১১টায় চান্দুপাড়া বেড়িবাঁধের ভেঙ্গে পড়া কালা মিয়ার স্লুইজের উপর এ মানববন্ধন করে এলাকাবাসী। উন্নয়ন সংস্থা সিবিও (কমিউনিটি বেইজ্ড অর্গানাইজেশন) সদস্য ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে বলেন, দীর্ঘ বছর ধরে ভাঙ্গা চর চান্দুপাড়া বাঁধ ভাঙ্গা। এ ভাঙ্গা বাঁধের কারনে স্থায়ী জলাবদ্ধতায় রাস্তা ও সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে ছয় বছরের শিশু রনি বিশ্বাস ও ১৪ মাসের শিশু জুলাইফা মারা গেছে। এছাড়া বাঁধ না থাকায় জোয়ারে পানি বাড়লেই প্রায় ১২শ একর ফষলি জমি তলিয়ে যায়। এ বছর আমন চাষাবাদ শুরু হলেও গত ১৫ দিনের স্থায়ী জলাবদ্ধতায় প্রায় একশ একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচনং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। ভেঙ্গে পড়ে স্যানিটেশণ ব্যবস্থা। দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট। চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়ি বাঁধের বর্তমানে ১৮টি স্পট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবশ্যার জো’তে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্থ্য বাঁধ ভেঙ্গে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। তাদের দাবি, তারা ত্রাণ নয়, চর চান্দুপাড়া গ্রামের ভাঙ্গা বাঁধটি মেরামত করা হোক। একই সাথে চান্দুপাড়া গ্রামে পানির চাপে ভেঙ্গে পড়া কালা মিয়ার চার ভেল্টের স্লুইজটি সংস্কার করা হোক। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com