শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিষেধাজ্ঞা শেষে আনোয়ারা উপকূলের জেলেরা সাগরে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের প্রায় ৯ হাজার জেলে ৯০৪ টি ট্রলার নিয়ে সাগরে ছুটেছেন মাছ ধরতে। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর সরকার গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। অবরোধকালীন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে অপেক্ষায় ছিলেন ভরা মৌসুমে ইলিশ শিকারের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাবেন। ইলিশ মৌসুমকে ঘিরে চলছে আড়ৎদারদের মহা ব্যস্ততা। আড়ৎদাররা আশা করেছেন এ বছর সাগরে প্রচুর মাছ ধরা পড়বে। এ বিষয়ে আনোয়ারা সিনিয়র মৎস্য কর্মকর্তা রশিদুল হক বলেন, সরকারের নির্দেশক্রমে ৬৫ দিনের অবরোধ শেষ হওয়ায় আমরা আশাবাদী জেলেদের জালে প্রচুর বড় ইলিশ ধরা পড়বে। চার থেকে পাঁচ হাজার জেলে ৯০৪টি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে নেমে পড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com