বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন এবং পোনা মাছ অবমুক্ত করণ

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর উদ্বোধন এবং পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই সকাল সাড়ে ৯ টায় একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা হাসান আলী, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন। পোনামাছ অবমুক্ত করণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী এর সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর প্রেম কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সফল মৎস্যচাষী শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, মুন্নাফ হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com