শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩০ লাখ ডলারের এলসির তথ্যও আগে জানাতে হবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

ডলার সংকট কাটাতে পণ্য আমদানিতে আরও কড়াকড়ি আরোপ করা হলো। এখন থেকে ৩ মিলিয়ন বা ৩০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্যের ঋণপত্র (এলসি) খোলার তথ্য ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এর আগে গত ১৪ জুলাই ৫০ লাখ ডলার বা এর বেশি মূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে এমন কড়াকড়ি আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় এলসি খোলার ২৪ ঘণ্টা আগেই নির্দিষ্ট ছক (পণ্য সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যের মধ্যে মূল্য, পরিমাণ ও ইনভয়েস) আকারে কেন্দ্রীয় ব্যাংকের সফটওয়ারে অনলাইনের মাধ্যমে জানাতে বলা হয়েছিল। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে অপর এক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে নির্দেশনা মতে, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এবং ডলার সাশ্রয়ে বিলাসী পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন আরোপ করা হয়। একই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে ঋণ বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com