শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৩ মিনিটে ৩ গোল দিয়ে বিশ্বকাপে নাম লেখালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

সেমিফাইনালে হেরে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়েছিল আর্জেন্টিনা নারী ফুটবল দলেরর। তবে জিইয়ে ছিল আগামী বছরের বিশ্বকাপ খেলার আশা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে সেই লক্ষ্যপূরণ করলো লা আলবিসেলেস্তেরা। গতকাল শনিবার কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১৩ মিনিটের ব্যবধানে গোল তিনটি করে তৃতীয় হওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মূলত পুরো ম্যাচের চারটি গোলই করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৯ মিনিটের সময় নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মিডফিল্ডার রোমিনা নুনেজ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ৭৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও সেই আত্মঘাতী গোল শোধ করতে পারেনি তারা। তবে ৭৮ থেকে ৯১ মিনিট পর্যন্ত ১৩ মিনিটের ঝড়ে তিনটি গোল পেয়ে যায় জার্মান পোর্তানোভার শিষ্যরা। যার সুবাদে মেলে কোপায় তৃতীয় হওয়ার গৌরব। আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি করেন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। তবু স্বস্তির সুযোগ ছিল না। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মুখে ফ্লোরেন্সিয়া বুন্সেগুন্দোর গোলে এগিয়ে যায় তারা। এক মিনিট পর ইয়ামিলার দ্বিতীয় গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়। এবারের কোপা আমেরিকার সেরা তিন দল সরাসরি পাবে আগামী বছরের নারী ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ। ফাইনালে ওঠার মাধ্যমে আগেই সেটি নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। রোববার ভোরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com