শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩ আগস্ট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস-গণপরিবহন

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

আগামী ৩ আগস্ট পর্যন্ত চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। তবে এখন দোকান ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত খোলা থাকলেও কাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর কোরবানির পশুর হাটের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই চলবে।

এর আগে মার্চ মাসের শুরুতে দেশে করোনা আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। পরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ আজ শেষ হচ্ছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com