শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩১ আগস্ট পর্যন্ত স্থগিত সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে নোটিশ সেকশনে এ তথ্য দেয়া হয়েছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওয়েবসাইটে ফ্লাইট বন্ধের কারণ বলা না হলেও ধারণা করা হচ্ছে , করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী সংকটের কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান জানিয়েছে, ফ্লাইট চালুর সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এদিকে বিমানের পক্ষ থেকে শুক্রবার (৩ জুলাই) জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ। দেশটির টরেন্টো শহরে যাবে বিমানের এই ফ্লাইট।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com