রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছিনিয়ে নিতে টোপ আমিরাতের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২

দেশের বিগ ব্যাশ লিগ ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েছেন আমিরাতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইএলটি২০) খেলতে। সুযোগ বুঝে তাদের টোপ দেখাতে শুরু করলেন আমিরাত লিগের আয়োজকরা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর, সে দেশের সেরা ১৫ জন ক্রিকেটারকে মোটা অঙ্কের টোপ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরাতে লিগে খেলতে পারেন। বিগ ব্যাশ লিগ ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্য দিকে, আইএলটি২০ খেলতে পরের বছর ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। বিগ ব্যাশে খেললে আমিরাতের প্রতিযোগিতায় অংশ নেয়ার কোনো সুযোগ নেই অজি ক্রিকেটারদের কাছে। এ অবস্থায়, টাকার লোভে অনেকেই বিগ ব্যাশে খেলতে অস্বীকার করতে পারেন। তাদের মধ্যেই একজন ডেভিড ওয়ার্নার, যিনি প্রকাশ্যেই আমিরাতের লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর, বিগ ব্যাশ ছেড়ে আমিরাতে খেলার জন্য ১৫ জন ক্রিকেটারকে সাত লাখ অস্ট্রেলীয় ডলার দেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুসারে বিগ ব্যাশে খেলতে বাধ্য নন কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার। এখন পর্যন্ত বিগ ব্যাশে সর্বোচ্চ দাম পেয়েছেন ডার্সি শর্ট (২ লাখ ৫৮ হাজার অস্ট্রেলীয় ডলার)। এর থেকে বেশি টাকা আইপিএলে পান অজি ক্রিকেটাররা। আইপিএলের মালিকরাই আমিরাত লিগে বিভিন্ন দলের মালিক। ফলে অনেকেই মনে করছেন, বিগ ব্যাশে ক্রিকেটারদের ধরে রাখতে টাকার অঙ্ক আরো বাড়াতে হবে। না হলে ভবিষ্যতে অনেক ওয়ার্নারকেই হারাতে হতে পারে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com