শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পর্যটন শিল্পকে বাঁচাতে শ্রীমঙ্গল পর্যটন স্পর্টগুলোতে সিলেট বাইকিং কমিউনিটির বাইক রাইড

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

পর্যটন শিল্পকে বাঁচাতে সিলেট বাইকিং কমিউনিটির উদ্যোগে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার ৭৮ জন বাইকার শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পর্টগুলোতে বাইক রাইড করেছেন। গতকাল বিকেল আড়াইটা থেকে বাইকাররা শ্রীমঙ্গল, কালিঘাট, রাজঘাট ও সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন প্রাকৃতিক স্পর্টগুলোতে রাইড করেছেন। সিলেট বাইকিং কমিউনিটির উপদেষ্টা মোঃ সোলাইমান পাটোয়ারী জানান, সিলেটের বাইকারদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিসহ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে পুনরায় চাঙ্গা করতে তাদের এই ব্যতিক্রম আয়োজন। এ সময় তারা জনসাধারণকে সেফটি মেনে বাইক রাইড, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও যুব সমাজকে ভ্রমণে উৎসাহিত করার প্রয়াস হিসেবে বিভিন্ন স্পর্টে দাড়িয়ে স্থানীয়দের উদ্দেশ্যে কথা বলেন। সিলেট বাইকিং কমিউনিটির প্রধান সমন্বয়ক শাহিদ জামান জানান, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা একটি পর্যটন এলাকা। এবারের বন্যার কারনে ওইসব এলাকার প্রতি পর্যটকদের মননে বন্যার প্রার্দুভাবের বিষয়টি বিদ্যমান। এর অবসান করে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মুলত এ রাইড। তিনি জানান, তাদের এই বাইকিং কমিউনিটির মাধ্যমে সারা দেশের বাইকাররা সিলেটের বন্যা পরিস্থিতিতে প্রায় ১ কোটি টাকার ত্রান সামগ্রি বিতরণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com