রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব উপলক্ষে র‌্যালি

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে সকালে সার্কিট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সহকারী উপ-পরিচালক গওছোল আজমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পরিবারের পাশাপাশি এই শিশুদের সঠিক পরিবেশে গড়ে তুলতে সমাজ কর্মীদের ভূমিকার কোন বিকল্প নেই। শিশুদের সুরক্ষায় সমাজ কর্মীদেরআরও বেশি গুরুত্ব প্রদানের আহ্বান জানান বক্তারা। এসময় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগি এবং শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com