রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবেিদ বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

ডিজেল, কেরোসিন,পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধি বাতিল করা সহ কৃষকের সারের মূল্য বৃদ্ধি না করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও বাসদ বরিশাল জেলা কমিটি। রোববার (৭) আগস্ট সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোড এ কর্মসূচি পালন করে। বরিশাল জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, জাকির হোসেন, জাহাঙ্গির হোসেন চৌধুরী, আনিসুর রহমান সবুজ ও সম্্রাট মজুমদার প্রমুখ। সমাবেশ শেষে পরে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বেড় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। অপরদিকে বরিশাল জেলা বাসদ সদররোডে একই দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। বক্তারা বলেন, সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে, একই সাথে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করে জ্বালানী খাতের সাথে জড়িত দুর্নীতিবাজ, লুটপাটকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করতে হবে। বক্তারা জনগণকে পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান
বরিশালে নুরে আলম ও আঃ রহিমের হত্যার প্রতিবাদে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
ভোলায় ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা অঃ রহিমকে গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা কৃষকদল ও অঙ্গ সংগঠন। রোববার বেলা ১১ টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কৃষক দলের আহবায়ক এইচ, এম. মহসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদল সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহবায়ক সবুর খান, মনির হোসেন, মোজাম্মেল হাওলাদার, জাহাঙ্গির হোসেন ও কোতয়ালী কৃষকদল সভাপতি মারুফ আহমেদ, সাধারন সম্পাদক মোঃ রুবেল। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। এর পূর্বে জেলা কৃষক দল নেতৃবৃন্দের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে দলীয় কার্যলয়ের সমাবেসস্থলে এসে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com