বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিএনজি ড্রাইভার রিপন(২৫), পিতা-শহীদ মিয়া, গ্রাম জালালপুর (আসুমুদ্দীনের বাড়ি), দুলাল মিয়া(৪৫), পিতা আবু লাল, গ্রাম-সাতগাঁও (মৃধা বাড়ি) রবিবার ৭ আগস্ট রাত্র ১.৩০ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের দিক নির্দেশনায়, ইন্সপেক্টর( তদন্ত) বিমল কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই/মোঃ তৌহিদুল ইসলাম,এসআই শরিফুল ইসলাম, এএসআই/সৈয়দ নাছির, এএসআই/মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন চান্দুরা ইউপির আমতলি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া প্রাপ্ত তথ্যের সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা হয়। অটোরিক্সা তল্লাশি করে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা বস্তা হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক বহন কাজে ব্যবহৃত সিএনজি সহ জব্দ করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার্স ইনচার্জ মো: রাজু আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের সম্পর্কে কোন ছাড় নয়। এ ধরনের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে এবং উক্ত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com