রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিনগুণ বেড়েছে হিলিতে সবজির দাম

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপু) :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

তিনদিনের ব্যবধানে তিনগুণ বেড়ছে দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি সবজির দাম। তীব্র গরম আর কয়েক দিনের টানা বর্ষণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং উৎপাদনও কমেছে, যার কারণে দাম বাড়ছে, বলছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। রবিবার (৭ আগস্ট) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, তিন দিনের ব্যবধানে তিনগুণ বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। গত তিন দিন আগে পটলের কেজি ছিলো ১০ থেকে ১৫ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, ৩০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ১৫ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ৩০ টাকার করলার কেজি ৮০ টাকা, ২০ টাকার কাকরল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আলু ও পেঁপের কেজি স্বাভাবিক ভাবে পেঁপে ২০ ও আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১২০ টাকার কাঁচামরিচের কেজি ২০০ টাকা। হিলি বাজারে সবজি কিনতে আসা আইজুল ইসলাম বলেন, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তিন দিন আগে যা দাম ছিলো, আজকে সেসব সবজির দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। এভাবে দাম বাড়লে আমরা কি করবো। একজন ভ্যানচালক আতিয়ার রহমান বলেন, আমরা গরীব মানুষ ভ্যান চালে খাই। বাজারে সবজির দাম যেভাবে বেড়ে গেছে, তাতে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের আয় তো আগের মতোই আছে। হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, তীব্র গরম আর কয়েক দিন যাবৎ টানা বৃষ্টির কারণে সব সবজি ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যই সব সবজির দাম চড়া। দুই থেকে তিন দিন হলো সব সবজির দাম বাড়ছে। আমরা বিরামপুর এবং পাঁচাবিবি হাট থেকে এসব সবজি পাইকারি দরে কিনে আনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com