শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগদীপ ধনকড় ভারতের উপ-রাষ্ট্রপতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল। প্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিন্ডে শিবির সমর্থন করেছিল তাকে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। আগের উপ-রাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। সে তুলনায় এবার বিরোধী শিবিরের প্রাপ্ত ভোট অনেকটাই কমেছে। সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছেন। জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। ধনকড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। সাথে অনেকগুলো দলের সমর্থন তিনি পেয়েছেন। এদিকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা। তৃণমূল কংগ্রেস শেষপর্যন্ত ভোটদানে বিরতই থেকেছে। লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সংসদ সদস্য উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভূমিকা নেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com