রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। ৮ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু,থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, আওয়ামীলীগের সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে প্রশিক্ষিত ৭ জন মহিলাকে কর্মসংস্থানের জন্য ৭টি সেলাই মেশিন এবং ২ জন মহিলাকে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com