রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের নম্বর লুকিয়ে রাখা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

হোয়াটসঅ্যাপ বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত ব্যবহারকারী ধরে রাখতে নতুন নতুন সুবিধা যোগ করছে সাইটটি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করেন তাদের জন্য এলো নতুন ফিচার।
এখন চাইলেই গ্রুপের সবার কাছ থেকে নিজের নম্বর লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর রিপোর্ট অন্যযায়ী, খুব শিগগির হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে যাচ্ছে এই ফিচার। এতে যে কোনো ব্যবহারকারী চাইলে তান নম্বর গ্রুপে লুকিয়ে রাখতে পারবেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন বেশ কিছু ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। অ্যাডমিনদের দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা। তারা চাইলে যে কারো মেসেজ ডিলিট করতে পারেন। গ্রুপ থেকে কাউকে বাদ দেওয়া কিংবা যোগ করাতে পারেন। এছাড়াও গত ৬০ দিনে কতজন গ্রুপ লেফট করেছেন, গ্রুপ অ্যাডমিন ও সদস্যরা তা দেখতে পাচ্ছেন। গ্রুপের সদস্যদের জন্য এই ফিচার চালু হলে খুবই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একটি গ্রুপে অনেক ধরনের মানুষ থাকেন। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কিংবা যে কেউ অন্যদের যদি জনাতে না যান যে, তিনি এই গ্রুপে আছেন তাহলে তা এখন থেকে লুকাতে পারবেন খুব সহজেই। সূত্র: এনডিটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com