রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের আগুন কাঁচাবাজারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। একদিনের ব্যবধানে বাজারে প্রতিটি পণ্যের দাম কেজিতে ৫ টাকা থেকে ২০ টাকা করে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।
গতকাল সোমবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। পাঁচ টাকা বেড়ে আজকের বাজারে এক কেজি পেঁপের দাম ৩০ টাকা। ৩৫ টাকা কেজির পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অর্থাৎ ১৫ টাকা বেড়েছে। ৪৫ টাকার শশা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজিতে। ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া চিচিঙ্গা, ধুন্দল, কাঁকরোল ও কচুর মুখি আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে রববটি। ৬০-৭০ টাকার উস্তা-করলা, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বাজারে নতুন আসা শীতকালীন সবজি শিম ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো ১২০ টাকা ও প্রতিকেজি গাজরের দাম ১৪০ টাকা।
বাড়তি দামের ভিড়েও রয়েছে সুখবর। কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। ২৮০ টাকা থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা ও লেবু ১৫-২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শাকের দামও ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ১০ টাকা আটির লাল ও পালং শাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর ৩০ টাকার লাউ শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শান্তিনগর কাঁচাবাজারের ব্যবসায়ী মহসিন ঢাকা পোস্টকে বলেন, ২০ টাকা কেজির ঢেঁড়স আজ কিনেছি ৩৫ টাকা করে। বিক্রি করছি ৫০ টাকায়। খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বেশি। বাড্ডার ব্যবসায়ী আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ কারওয়ান বাজারে পণ্য কিনতে গিয়ে আমি অবাক। সবকিছুর দাম ৫ থেকে ১০ টাকা বেশি। দাম বেশি থাকায় এক পাল্লা-দুই পাল্লা করে মাল এনেছি। কারণ, দাম বেশি হলে বিক্রি কম হয়। সানবির রুপল নামে এক ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, সবজির দামে আগুন। সব কিছুর দাম বেড়েছে। ৫০০ টাকার সবজি কিনলাম ব্যাগেরও দরকার হলো না। কারওয়ান বাজারের ব্যবসায়ী শাহিনুল করিম বলেন, আমার এখানে বগুড়া থেকে ট্রাকে সবজি আসে। ট্রাকে নতুন করে খরচ বেড়েছে ৩ হাজার ৬০ টাকা। পরিবহন খরচের কারণে পণ্যের দাম বেড়েছে। উত্তর অ লের ট্রাক চালক আশিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাড়ে তিন টন ক্ষমতার একটি ট্রাক ঢাকায় আসা-যাওয়া করতে খরচ হয় ৯০ লিটার তেল। যার বাজার মূল্য ১০ হাজার ২৬০ টাকা। আগের তুলনায় ৩ হাজার বেশি। আর বাড়তি ভাড়ার প্রভাবই পড়েছে কাঁচাবাজারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com