রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর শহিদুল আলম

কামাল ইয়াসীন ব্যুরোচীফ রাজশাহী :
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর শহিদুল আলম। গত মঙ্গলবার (৯ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনারবৃন্দ তাকে সমিতির সভাপতি নির্বাচিত করেন। তিনি বর্তমানে রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক শহিদুল আলম মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এদিকে প্রধান শিক্ষক শহিদুল আলম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল বুধবার বেলা ১২ টায় মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান-এর বাস ভবনে ডেকে নিয়ে মোহনপুর প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও অভিনন্দন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আকতারুজ্জামান রানা, সাধারণ সম্পাদক নেসার আহম্মেদ তুহিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com