শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাইগারদের শাস্তি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

টি-টোয়েন্টি পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজেও পরাজিত হয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের হতাশার সাথে এবার জরিমানা গুনতে হয়েছে টাইগারদের। রোববার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে তাদের এ জরিমানা করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে টাইগারদের। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হেরে যায় বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com