রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা

বাসস:
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে গতকাল বুধবার এ কথা বলা হয়। এছাড়া, ট্রাস্টি বোর্ডের নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরণী অনুমোদন, সাব কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন: শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দীন এমপি, ফরিদা শেখ, এ্যাডভোকেট আনিসুল হক এমপি, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এবং রবিউল হাসান অভি।
এছাড়াও ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com