বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শনিবার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল আহমেদ আসাদ, দক্ষিণখান থানা সভাপতি নবী হোসেন নবী, উত্তরা পশ্চিম থানা সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরখান থানার আহ্বায়ক আবদুর রশীদ ভূঁইয়া, বনানী থানার সাধারণ সম্পাদক চাঁন মিঞা সরদার, বিমানবন্দর থানার নেতা মনসুর আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হানিফ, এসএ খোকন, আনোয়ার হোসেনসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ইউনিটের নেতারা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক মরহুম আহসান উল্লাহ হাসানসহ করোনায় আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

খালেদা জিয়া, তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com