বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে ৯ জুয়াড়ি সহ আটক-১১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ৯ জুয়ারু ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার গভীর রাতে এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামস্থ আব্দুল কাইয়ুমের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত মোসলেম আলী শাহ্ ফকিরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম ফকির(৫৫), হোকডাঙ্গা চেয়ারম্যানপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মোঃ আবু রায়হান(৩৮), রামপ্রসাদ মতিউল্লাহ পাড়া গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ আবুল কাশেম(৫০), খয়বর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম(৫২), হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আবু তালহা(২২) ও হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মতিয়ার রহমান(৩৫)কে আটক করা হয়। অপর এক অভিযানে বুড়িবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা দাসপাড়া গ্রামের সানটু দাসের পূর্ব দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার বাচ্চু চন্দ্র দাসের পুত্র সানটু চন্দ্র দাস(৩৫), আব্দুল জলিলের পুত্র মন্জুরুল হক(৩২) ও মৃত হানিফ আলীর পুত্র রবিউল ইসলাম(৩৫)কে আটক করে পুলিশ। অপরদিকে দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বেলাল হোসেন ও মুসলিমপাড়া বোতলা এলাকার জুলফিকার আলীকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। বৃহস্পতিবার(১১ আগষ্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com