শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বিদায়’, কান্নায় ভেঙে পড়লেন সেরেনা উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

তার ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম। টেনিসকে বিদায় জানাবেন এই মরসুম শেষেই। টেনিস জীবনের সায়াহ্নে এসে ভিজলেন সেরেনা উইলিয়ামস। চোখের পানিতে ভাসলেন তিনি। কানাডিয়ান ওপেনে এই দৃশ্যই দেখল টেনিস বিশ্ব। সুইস টেনিস খেলোয়াড় বেলিন্দা বেনসিচের কাছে স্ট্রেট সেটে হেরে যান সেরেনা। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী বেনসিচ ৬-২, ৬-৪ গেমে জেতেন। ৪০ বছরের সেরিনার বিরুদ্ধে এই ম্যাচে শুরু থেকেই বেশ কয়েক ধাপ এগিয়ে ছিলেন ২৫ বছরের বেনসিচ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সেরেনা। বেনসিচের বিরুদ্ধে প্রথম সেট থেকেই ধুঁকছিলেন তিনি। বেনসিচ যেভাবে নাস্তানাবুদ করছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিনকে, তাতে নিজেই অবাক হয়ে যান সেরেনা। কোর্টের মধ্যেই বসে মাথা নাড়তে দেখা যায় তাকে।
হেরে কোর্ট ছেড়ে বেরোনোর সময় কানাডিয়ান ওপেনের দর্শকদের শেষবারের মতো বিদায় জানান সেরেনা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানে খেলতে ভালোবাসি। তাই আবেগ কাজ করছে। আশা ছিল ভালো খেলার। কিন্তু বেনসিচ দুর্দান্ত খেলেছে। গত ২৪ ঘণ্টা আকর্ষণীয় ছিল। আমি ঠিকমতো বিদায় জানাতে পারি না, কিন্তু বিদায় টোরোন্টো।’ এর পরেই কেঁদে ফেলেন সেরেনা। ইউএস ওপেনে খেলেই টেনিসকে বিদায় জানাবেন সেরেনা। তার আগে সিনসিনাটি মাস্টার্সে খেলবেন তিনি। আগামী সপ্তাহে হবে সেই প্রতিযোগিতা। ইউএস ওপেন শুরু ২৯ আগস্ট। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com