বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত বাড়ছেই

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে হু হু করে করোনার সংক্রমণ বাড়ছেই। গত কয়েকদিন টানা প্রতিদিনই ৬০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একের পর এক সংক্রমণের রেকর্ড গড়ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জন। ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৭১৯ জন এবং মারা গেছে ৭৩২ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৪ লাখ ৯০ হাজার ৪৪৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ১৭ লাখ ২৭ হাজার ৭৯৭টি। এছাড়া এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৮১৯ জন।

এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনযায়ী, এখন পর্যন্ত কমপক্ষে ৩২ লাখ ৪৫ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৭ জন। ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৭১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। অপরদিকে নতুন করে মারা গেছে ৬৮৫ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮০৭। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৩৯৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ২৭ হাজার ৩৯১ জন। এই তালিকায় নিউইয়র্কের পরেই রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ জার্সি এবং ইলিনয়েস।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাস ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com