শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

বাসস:
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাদ আছর মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া, কোভিড-১৯ মহামারীর কঠিন সময়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেও দোয়া করা হবে। মিলাদ-মাহফিল, দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্য, রাষ্ট্রপতি ভবনের সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com