রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আকাশে উড়ে বিদ্যুৎ বানাবে যে ঘুড়ি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

নরওয়ের একটি কম্পানি এমন এক ডিজিটাল ঘুড়ি তৈরি করেছে যা বাতাসে ওড়ার সাথে সাথেই বিদ্যুৎ উৎপন্ন করবে। এটি দেখতে সাদা লম্বাটে প্লেনের মতো। আছে দুটি পাখাও এবং এটি ব্যাটারিচালিত।
এই ঘুড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কাইটমিল। প্রতিষ্ঠানটির মুখপাত্র থমাস হার্কলাও জানান, বাতাস থেকে শক্তি উৎপাদনের এ পদ্ধতিকে গতানুগতিক টার্বাইনগুলোর চেয়ে আরো কার্যকর করা হবে।
ঘুড়িটি ব্যাটারির সহায্যে উড্ডয়নের পর আকাশে উড়তে থাকে। এরপর বাতাসের সাহায্যে ভেসে বেড়ায়। নাটাইয়ের মতো একটা যন্ত্রে সুতোর মতো থাকে তার। সেই তারের টানেই আকাশে উড়ে বেড়ায় ঘুড়ি। আকাশে ওড়ার পর সেই তারে টান পড়ে। ফলে চাকাটি ঘুরতে শুরু করে। সেই চাকাটি ঘুরতে ঘুরতেই বিদ্যুৎ উৎপন্ন করে। উইন্ড টার্বাইন বা বায়ুকল মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র যা বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। অনেক আগে থেকেই এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আসছে। এত প্রচুর পরিকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু এই নতুন ঘুড়ি খুব অল্প সরঞ্জামেই বানানো যায়। জায়গা ও খরচ দুটিই কম। পরীক্ষামূলকভাবে এটিকে ওড়ানো হয়েছে নরওয়েতেই। তাতে দেখা গেছে, ঘুড়িটি একটি বা দুটি বাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তবে কম্পানিটি আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে। যাতে করে একসাথে ৭০টি বাড়ির জন্য বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি আশা করছে ২০৩০ সাল থেকে এ ঘুড়ির ব্যাপক ব্যবহার শুরু হবে। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com