রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আত্মহত্যা করলেন সংগীতশিল্পী আঁচল সাহা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

প্রতিশ্রুতিশীল শিল্পী আঁচল সাহা মারা গেছেন। তিনি রোববার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আঁচল উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে এবং ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। আচঁল সাহার মামা পলাশ সাহা জানান, আচঁল প্রায় তিন বছর ধরে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেল থেকে পড়ালেখা করত। রোববার রাত ১০ টার দিকে তার হোস্টেলের এক সহপাঠী আমাদেরকে ফোন দিয়ে আঁচল খুবই অসুস্থ বলে জানায়। পরে পরিবারের লোকজন নিয়ে আমরা রাতেই ঢাকায় যাই। সেখানে গিয়ে জানতে পারি আঁচল আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারণ এখন পর্যন্ত আঁচলের পরিবার জানে না বলে উল্লেখ করেন তার মামা পলাশ সাহা। আঁচল সাহা একজন ভালো সঙ্গীত ও নৃত্য শিল্পী।
তিনি ভালো কবিতা আবৃত্তি করতেন। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচ গান পরিবেশন করতেন। শিশুবেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্নস্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রচুর খ্যাতি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও আঁচল নাচ গান করতেন। তারা বলেন, আচল সাহা’র মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হলো। উল্লাপাড়াবাসী একজন খ্যাতিমান প্রতিশ্রুতিশীল শিল্পীকে হারালো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com