রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সোমবার উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী (জাতীয় শোক দিবস) উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, কামরুজ্জামান মিঠু সংসদ, নগরকান্দা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, ওসি তদন্ত বিকাশ মন্ডল,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া  উপজেলা আওয়ামীলীগ সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে, উপজেলা তৃনমুল আওয়ামী লীগের ব্যানারে শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাঙ্গালী ভোজের আয়োজন করে। অন্যদিকে পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু অসহায় ভ্যান চালক, রিকসা চালক ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ফুলসুতি আব্দুল আলেম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই বিতরণের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ গ্রহন করেন। অন্যদিকে বিকালে উপজেলার তালমা মোড়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধারা গ্রুপের নির্বাহী পরিচালক, আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য  জামাল হোসেন মিয়ার আয়োজনে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়াবুর রহমান, আওয়ামিলীগ নেতা আব্দুল কুদ্দুস মোল্যা, মোরাদ হোসেন, ইউনুস শেখ, ছিরু সরদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ শোকসভায় উপজেলার হাজার হাজার জনতা উপস্থিত হোন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com