রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোজেশ্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকদিবস পালিত

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই দিনে কিছু সেনাসদস্য ধানমণ্ডির বাসভবনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারকে হত্যা করে। সেই থেকে প্রতি বছর ১৫ই আগস্ট এ দিনে আওয়ামীলীগের নেতাকর্মী সহ লাখো কোটি বাঙালি যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে দিনটি পালন করে আসছে। ১৫ই আগস্ট সোমবার বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিকদার এর আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে, দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তুপক অর্পণ করা হয়। পরে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ মাঠ প্রঙ্গণে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন দলীয় নেতাকর্মীরা। বাদ যোহর নামাজ শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল নিহত শহীদের রূহের মাগফিরাত কামনায় পরম দয়াময় আল্লাহর দরবারে এক বিশেষ মোনাজাত পাঠ করেন। দোয়া ও আলোচনা ১৫ আগস্টের নির্মম ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল নিহত শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরম দয়াময় আল্লাহর দরবারে তাদের রূহের মাগফিরাত কামনা করেন। দুপুরে শোক দিবস উপলক্ষে ৪ হাজার মানুষের জন্য কাঙ্গালি ভোজের ব্যবস্থা করেন। শোক সভায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান, আলী আহমদ শিকদার, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর খান সহ ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ, সভাপতি ও সাবেক চেয়ারম্যান, আলী আহমদ শিকদার বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুর শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শেকে হত্যা করতে পারেনি। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় কার্যকর করেছি। এতে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শহিদুল ইসলাম শিকদার বলেন, বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে এই মহান নেতা কোটি মানুষের হৃদয়ের মাঝে চিরঞ্জীব হয়ে বেঁচে থাকবেন। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত, ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যেকোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর খান বলেন আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে আগামী নির্বাচনে, ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। তাহলেই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনাঢ্য কর্মজীবনের কর্মকাণ্ড তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com