রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
স্ত্রী বুশরা বিবির সাথে ইমরান খান - ছবি - সংগৃহীত

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান খান তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি। সম্পদের হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমির কথাও উল্লেখ করেছেন। এছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তার কোনো গয়না নেই। তিনি আরো উল্লেখ করেছেন যে, ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে, যেখান থেকে তিনি ১.৪ মিলিয়ন রুপি ভাড়া পান। পিটিআই প্রধান কাগজপত্রে তার চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন। তবে তিনি কোথাও বিনিয়োগ করেননি বলেও নিশ্চিত করেছেন। তার হাতে এই মুহূর্তে ১১.২২ মিলিয়ন নদগ অর্থ রয়েছে বলেও জানিয়েছেন। এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।
তবে মনোনয়নপত্রে তিনি তার সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাননি। স্ত্রীর সম্পদের হিসাবও দিয়েছেন ইমরান খান। পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির নামে ৮৭.২৫ একর জমি আছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বানিগালায় তার স্ত্রীর একটি বাড়ি আছে বলেও জানান। তবে তার স্ত্রীর কোনো গয়না নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেন তিনি। সূত্র : জিও টিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com