শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসার জন্য সহায়তা চায় আরিফের পরিবার

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মোঃ আরিফ ইসলাম(১২)কে চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। আরিফ ইসলাম ঠাকুরগাঁও জেলার , বরুনাগাঁও, কাটা পারা, গুচ্ছ গ্রামের মোঃ জাহাঙ্গীর আলীর ছেলে আরিফ ইসলামের মা বলেন , আমরা অসহায় মানুষ। আমার ছেলের বর্তমান এই অবস্থার কারণে আমি কোথাও যেতে পারছিনা। আমার ছেলে এলাকায় খেলাধুলা করার সময় তার পাঁ ভেঙ্গে যায়। এরপর আমরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তার বলেন অনেক টাকা খরচ হবে অপারেশন করতে হবে। আমার টাকা পয়সা না থাকায় পরে আমি এক কবিরাজের কাছে নিয়ে যাই। কিন্তু আমার ছেলের পায়ের কোন উন্নতি এখনো হয় নাই। তাই আমি বিত্তবান ও দানশীল মানুষদের কাছে আমার আকুল আবেদন। আমি অত্যান্ত অসহায় আমার পরিবারে যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে, মানবিকতার দৃষ্টিতে যায় যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে আমার ছেলের চিকিৎসা করা যেতে পারে। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তো আবার আমার ছেলের পাঁ বেঁচে যেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com