রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুলের যত্নে টকদইয়ের হেয়ার প্যাক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

ঝলমলে সুন্দর চুল কে না চায়? তাই চুলকে আরও সুন্দর দেখাতে আমরা নানান রকম প্রসাধনী ব্যবহার করি যা চুলকে আরও ক্ষতির মুখে ঠেলে দেয়। চুলের প্রয়োজন বিশেষ যত্নের যা ঘরোয়া ভাবেই নেয়া সম্ভব। এতে করে চুলের কোন ক্ষতি হয়না এবং আপনি পাবেন ঝলমলে চুল। চুলের যত্নে টকদই বেশ কার্যকরী। টক দই দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। টকদই এর হেয়ার প্যাক চুলের হারিয়ে যাওইয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।
টক দই ও মেথি বাটা দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া মেথি চুলকে সিল্কি করতে সাহায্য করে। পাকা কলা এবং টক দই একসাথে পেষ্ট করেও চুলে ব্যবহার করতে পারেন হেয়ার প্যাক হিসেবে। এর সাথে সামান্য মধু মিশিয়ে নিন। এই প্যাক ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে।
একটি ডিম ফেটে ১ টেবিল চামচ টকদই এবং ১ চা চামচ অলিভওয়েল তেল দিয়ে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যবান একটি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক চুলকে রাখে সুন্দর এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com