শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিসির সেরা দশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বাইশ গজে সময়টা খুব একটা ভালো কাটছেনা কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানের। এক ম্যাচ ভালো করছেন তো অন্য ম্যাচে হারিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ জিম্বাবুয়ে সফরের শেষ ওয়ানডেতে ভালো করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজের। ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দশে এসেছেন কাটার মাষ্টার। আইসিসির বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৬ ধাপ এগিয়েছেন তিনি।
আইসিসির র‌্যাংকিংয়ে মোস্তাফিজের সঙ্গে যৌথভাবে দশম স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। এদিকে সীমিত পরিসর ক্রিকেটে দীর্ঘদিন পর মাঠে নেমে উন্নতি হয়েছে তাইজুল ইসলামেরও। ১৮ ধাপ এগিয়ে তার অবস্থান ৫৩তম। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজ ভালো করতে পারেননি। ৯ ওভারে রান দিয়েছিলেন ৫৭। তাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তৃতীয় ম্যাচে ফিরে ১৭ রানে নেন ৪ উইকেট। তাতেই র‌্যাংকিংয়ে এগিয়েছেন বাঁহাতি এ পেসার। সেরা দশে এর আগেও ছিলেন মোস্তাফিজ। তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পাঁচ। ২০১৮ সালে একবারই উঠেছিলেন।
এদিকে বোলিংয়ে ধার কমায় অবনমন হয়েছে মেহেদী হাসান মিরাজের। দুই ধাপ পিছিয়ে মিরাজ ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন অষ্টম স্থানে। যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা। বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তামিম ১৬ নম্বরেই অবস্থান করছেন। মাহমুদউল্লাহ ৩৫ থেকে ৩৪তম স্থানে এসেছেন। এছাড়া আফিফ ৮৩, মুশফিক ২১ এবং সাকিব আল হাসান ৩২তম স্থানে রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com