শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নলসোন্দা মাঠে ‘রক্ত শপথ যুব সংসদ’ এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন জননেতা তানভীর ইমাম এম.পি। আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন জানান, তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উর্ত্তীণ হয়ে শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা মুলক ফাইনাল ম্যাচটি উপভোগ করে এলাকার ফুটবল প্রেমিরা। খেলায় ২-০ গোলে বেলকুচি কল্যাণপুর ফুটবল একাদশকে হারিয়ে শাহজাদপুর শাহ মকদুম ফুটবল একাদশ বিজয়ী হয়। পুরো ফুটবল খেলার ম্যাচটি পরিচালনা করেন চৌকস পরিচালক এস. এম. জাহিদুজ্জামান কাকন। ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সরকার আশিকুর রহমান ও প্রবীণ আ’লীগ নেতা বাবু খাঁ, আলহাজ্ব মোঃ আবু সাঈদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com