শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুল ইসলামের বাসভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী হাসান, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান পলাশ, মো: নজরুল ইসলাম, স,ম ওয়াহিদুজ্জামান মিলু, জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মো: নবীর হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান বাচ্চু, মো: আকিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অচিরেই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামীলীগের নেতা-কর্মীদের দূর্নীতির কারণে জ্বালানী ও ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হয়েছে। এ কারণে সাধারন জনগন চরম ভোগান্তিতে রয়েছেন। আওয়ামীলীগ সরকারের পায়ের নিচে মাটি নেই। বড় বড় মিথ্যা বুলি আউড়িয়ে জনগনকে বিভ্রান্ত করছে দলটির নেতারা। জনগনের রোষানলে আওয়ামীলীগের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমান দূর্নীতিবাজ সরকারকে হঠাতে দলীয় নেতা-কর্মীদের যে কোন আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার জন্য আহবান জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com