শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় দেশীয় অস্ত্র সহ যুবক গ্রেফতার

মনিরুজ্জামান রায়পুরা (নরসিংদী)
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

নরসিংদীর রায়পুরায় পুলিশের সাড়াশি অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ সহ রিপন মিয়া(২৩) নামক এক যুবককে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন রিপন মিয়া নামক একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতারকৃত রিপন মিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর পূর্বপাড়া এলাকার শাহ-আলমের ছেলে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, চরাঞ্চলের টেটাযুদ্ধ নিরসন করতে পুলিশের চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে রিপন মিয়াকে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com