শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারছে না: মান্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

আওয়ামী লীগ ভারতের সমর্থন না পেলে ক্ষমতায় থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ করা নিয়ে বক্তব্য প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যদি ভারতের কোনো সমর্থন ছাড়াই শেখ হাসিনা সরকার থাকতে পারে, তাহলে কেন বলেছেন ভারত সরকারকে? উনি (পররাষ্ট্রমন্ত্রী) মনে করেন, শেখ হাসিনা সরকারকে এখন রাখার জন্য ভারতের সমর্থন ছাড়া উপায় নেই।’
আমেরিকার সমর্থনও লাগবে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপিকে বোঝান যেন নির্বাচনে আসে। আমেরিকার কেন বোঝাতে হবে, আপনারা নিজেরা বোঝাতে পারেন না? তাঁরা নিজেরা তো বোঝাতে পারেন না।’ মাহমুদুর রহমান বলেন, ‘আমেরিকাকে বোঝানো যায়, কারণ আমেরিকা তো ইভিএমে ভোট করে। কিন্তু আমেরিকার ইভিএমে ভোট হওয়ার পর একটি স্লিপ আসে যে কাকে ভোট দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সেটা নেই। আমেরিকা সেটা তো বুঝবে না। তারা (আমেরিকা) বলবে, ইভিএমে ভোট হচ্ছে, কেন করে না (বিএনপি)। যাদের বোঝায়, তাদের দুর্বল জায়গা ধরার চেষ্টা করে। তার মানে আমেরিকাকে দুই নম্বর বুদ্ধিতে না বোঝালে, ভারতের সমর্থন না পেলে তারা ক্ষমতায় থাকতে পারছে না।’ এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। এই সরকার যদি তার রিজার্ভ সমস্যার সমাধান করতে না পারে, জ্বালানি সমস্যার সমাধান না করতে পারে, জিনিসপত্রের দাম না কমাতে পারে, তাহলে আজ অথবা কাল যেতে তো হবে। নিজে থেকে যেতে হবে। আমরা রাস্তায় আন্দোলন যদি নাও করি, মাফ চাইতে হবে যে আমি দেশ চালাতে পারছি না। এ রকম জায়গায় যাচ্ছে।’ এত বড় সংকটে বাংলাদেশ গত ৫২ বছরে একবারও পড়েনি বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘রাস্তায় একজন মানুষ পাবেন না, যে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিম-লীর সদস্য মোমিনুল ইসলাম। অনুষ্ঠান স ালনা করেন দলটির সাংগঠনিক সম্পাদক এস এম এ কবির। এ ছাড়া নাগরিক ঐক্যে যোগদান করা শিক্ষক মো. আবু তাহের, প্রকৌশলী হারুন অর রশিদ, ব্যবসায়ী জাকির হোসেন, আইনজীবী মো. আনোয়ার হোসেন, আইনজীবী জাকির হোসেন, প্রকৌশলী ফিরোজ হাসান ও প্রকৌশলী ইমরান হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com