শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশুদের মনন গঠনে সুস্থধারার সাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই: বিচারপতি আব্দুর রউফ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, শিশুদের মনন গঠনে সুস্থধারার সাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিশুদের প্রতিভা বিকাশে কবি মতিউর রহমান মল্লিকের গান কবিতা যুগ যুগ ধরে ভূমিকা রাখবে। তিনি গতকাল শনিবার ২০ আগস্ট বাংলাদেশ কালচারাল একাডেমির শিশু বিভাগ আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক স্মরণে শিশুদের অংশগ্রহণে ‘মননে মল্লিক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর ও প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহিম বাহারী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাঈম আল ইসলাম মাহিন ও হাসান ফয়জুল্লাহ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেছে তাসনীম ফারহান মাহীর, সঙ্গীত মুর্ছণায় ছড়িয়েছে-সালতি নাওয়ার জারিফ,ফাতেমা আক্তার নদী,মাহজুবা মুহান্নী ইজাফা,নাজিয়া তাসনীম, কবিতা আবৃত্তির ঝংকার তুলেছে-সাজদা জান্নাত,রুশদায়িা রুহানী,আদিয়ান আল ইসলাম,আফিয়া হুময়রা প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ বায়জীদ মাহমুদ বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা আমাদের শিশুদেরকে যদি নিজস্ব ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত করতে ব্যর্থ হই,তাহলে সোনালি দিনের সূর্য অধরাই থেকে যাবে। আমাদের সন্তানদেরকে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করতে হবে। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করতে সবার প্রতি তিনি আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com