শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্র্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় এর নেতৃত্বে বকুলতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজন, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমূখ। বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় একটি কলঙ্কময় অভিহিত দিন আখ্যায়িত করে হামলার সাথে জড়িতদের ফাঁসি দাবি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com