শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে ঝরে পড়া শিশুদের মূল স্রোতে ফেরাতে শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

কুড়িগ্রামে বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম শহরের ছিন্নমুকুল-বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে উলিপুর উপজেলার ৪৪ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজারদের ১২ দিনব্যাপী এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম পৌর মেয়র ও ছিন্নমুকুল-বাংলাদেশের সভাপতি মো: কাজিউল ইসলামের সভাপতিত্বে এই বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন করেন- প্রধান অতিথি উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্রাের সহকারী পরিচালক সাইদুল ইসলাম, উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উলিপুর উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্ত্মবায়ন করছে এনজিও ছিন্নমুকুল-বাংলাদেশ। সংশ্লিষ্ঠ সুত্র জানায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪) এর আওতায় ৪২ মাস মেয়াদী এই শিখন কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৪ বছরের যে শিশু কখনো স্কুলে যায়নি বা যায়না এমন শিশুকে অর্ন্ত্মভুক্ত করে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com